রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৬:৫২ পূর্বাহ্ন

কর্মজীবনের মধ্যগগনে দুর্ঘটনার শিকার ‘আশিকী’ নায়িকা

বিনোদন ডেস্ক :
আপডেট : শুক্রবার, ২০ মার্চ, ২০২৬

বলিউডের আত্মপ্রকাশ তাঁর আত্মপ্রকাশ ‘আশিকী’ ছবির মাধ্যমে। দর্শকের হৃদয় জয় করেছিলেন অনু অগরওয়াল। মি‌উজ়িক্যাল ব্লকবাস্টার এই ছবির নায়িকাকে আলাদা করে মনে রেখেছিল ইন্ডাস্ট্রি। এর পর ‘কিং আঙ্কেল’, ‘গজ়ব তমাশা’-র মতো ছবি দিয়ে রকেট গতিতে এগোচ্ছিল তাঁর কর্মজীবন। ১৯৯৯ সালে একটা পথদুর্ঘটনা যেন এক লহমায় বদলে দেয় তাঁর জীবন। এক মাস কোমায় ছিলেন। যখন জ্ঞান ফিরে পেলেন, চেহারায় বদল দেখা যায়। শারীরিক ভাবে সুস্থ হয়ে উঠলেও বলিউডে আর ফেরেননি। বলা ভাল, সুযোগ পাননি। এমন অঘটনের পরে নিজেকে কী ভাবে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনলেন অনু?

  • test
সুস্থ হয়ে উঠে যোগপ্রশিক্ষক হিসাবে কাজ শুরু করেন অনু। মাঝে একটা লম্বা সময় বেঙ্গালুরুতেই থাকতেন অনু। সেখানে বিনা পারিশ্রমিকে বহু বছর বাচ্চাদের যোগব্যায়াম শিখিয়েছেন। বছরতিনেক হল মুম্বইয়ে ফিরেছেন। ছবিশিকারিদের দেখলে হাসিমুখে পোজ়ও দেন। যদিও অনু নাকি ভেবেছিলেন, আর মুম্বইয়ে ফিরবেন না। হয়তো রুপোলিজগতের টান এখনও কাটিয়ে উঠতে পারেননি। এক সাক্ষাৎকারে অনু বলেন, ‘‘আসলে শুধু চেহারা বদলে গিয়েছিল, এমন নয়। মানুষ যদিও শুধু আমার চেহারা নিয়ে কথা বলত। কিন্তু, পুরো শরীরটা যেন নড়ে গিয়েছিল আমার। অনেক কিছুর মধ্যে দিয়ে যেতে হয়েছে আমাকে। তবে যোগব্যায়াম ও নিয়ন্ত্রিত জীবনযাপন আমাকে অনেক সাহায্য করেছে। আসলে আমি ঐশ্বরিক শক্তিতে বিশ্বাসী। আর যা-ই হোক, আমি কাজ থামাইনি। আর সেটাই আমাকে সেরে উঠতে সাহায্য করেছে।’’


এই বিভাগের আরো খবর