সোমবার, ২২ জুন ২০২৬, ০৪:২৮ পূর্বাহ্ন

কালীঘাটের কাকু’র জামিন মঞ্জুর

নিউজ ডেস্ক :
আপডেট : শুক্রবার, ৬ ডিসেম্বর, ২০২৪

নিয়োগ মামলায় ইডির করা মামলা থেকে জামিন পেলেন সুজয়কৃষ্ণ ভদ্র ওরফে ‘কালীঘাটের কাকু’। কলকাতা হাই কোর্ট শুক্রবার তাঁর জামিন মঞ্জুর করেছে। ‘কালীঘাটের কাকু’কে ‘শোন অ্যারেস্ট’ করতে চেয়ে আদালতে আবেদন করেছিল সিবিআই। এখনও তা করা যায়নি। ফলে ইডির মামলা থেকে জামিন পাওয়ার পর এ বার জেলমুক্তি হতে পারে সুজয়কৃষ্ণের।

শুক্রবার কলকাতা হাই কোর্টের বিচারপতি শুভ্রা ঘোষ তিনটি শর্তে জামিন দিয়েছেন ‘কাকু’কে। বলা হয়েছে—
১) মামলার সঙ্গে যুক্ত কোনও তথ্য ও প্রমাণ নষ্ট করা যাবে না।
২) সাক্ষীদের প্রভাবিত করা যাবে না।
৩) পাসপোর্ট জমা রাখতে হবে। আদালতের অনুমতি ছাড়া পশ্চিমবঙ্গের বাইরে যেতে পারবেন না ‘কাকু’। নিম্ন আদালতের এলাকার বাইরেও যেতে পারবেন না তিনি।


এই বিভাগের আরো খবর