রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৭:৫১ অপরাহ্ন

কেন ‘লিও’ ছেড়েছিলেন সাই পল্লবী?

বিনোদন ডেস্ক :
আপডেট : বৃহস্পতিবার, ৮ মে, ২০২৫

দক্ষিণি অভিনেত্রী সাই পল্লবী যে অন্য সব অভিনেত্রীর চেয়ে একটু আলাদা, সেটা সবাই জানেন। তথাকথিত সৌন্দর্যের বাইরে গিয়ে তিনি একমাত্র অভিনেত্রী যিনি মেকাপ ছাড়া নির্দিধায় দাঁড়িয়ে যান ক্যামেরার সামনে।

এমনকি সিনেমায় চরিত্র নির্বাচনের ক্ষেত্রেও তিনি অত্যন্ত খুতখুতে। না হলে কী আর থালাপতি বিজয়ের ৬২৩ কোটি টাকা আয়কারী সুপার ডুপার ব্যবসা করা তামিল অ্যাকশন থ্রিলার ‘লিও’ প্রত্যাখ্যান করেন!সাই পল্লবী২০২৩ সালের টিওআই-এর একটি প্রতিবেদন অনুসারে, এই সিনেমায় বিজয়ের চরিত্র পার্থিবানের স্ত্রী সত্য পার্থিবানের ভূমিকার জন্য ‘গার্গী’ অভিনেত্রীর সঙ্গে যোগাযোগ করা হয়েছিল বলে জানা গেছে।

সাই পল্লবী‘লিও’ বিশ্বব্যাপী প্রায় ৬২৩ কোটি রুপি আয় করে ব্যাপক সাফল্য অর্জন করে।

এটি বিজয়ের অন্যতম গুরুত্বপূর্ণ চলচ্চিত্র হয়ে ওঠে এবং তার মহাকাব্যিক চলচ্চিত্রগুলির মধ্যে একটি হিসেবে প্রশংসিত হয়।

যদিও এ নিয়ে সাই পল্লবী কখনও আক্ষেপ করেননি। তিনি এম্পন বেশকিছু প্রজেক্ট ছেড়েছেন শুধুমাত্র নিজের চরিত্রের গুরুত্বের কথা ভেবে।

সাই পল্লবীবলা প্রয়োজন,সাই পল্লবীকে শেষবার চান্দু মোন্দেতি পরিচালিত ‘থান্ডেল’-এ দেখা গিয়েছিল, যেখানে তার বিপরীতে নাগা চৈতন্য অভিনয় করেছিলেন। এটি বক্স অফিসে দারুণ সাফল্য পায়। পরবর্তীতে রণবীর কাপুরের বিপরীতে নীতেশ তিওয়ারির ‘রামায়ণ’-এ যাবে সাই পল্লবীকে।


এই বিভাগের আরো খবর