রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৩:৪৬ অপরাহ্ন

গার্লফ্রেন্ড ব্যাপারটাই ভালো লাগে না : সাদিয়া আয়মান

বিনোদন ডেস্ক :
আপডেট : সোমবার, ১৮ আগস্ট, ২০২৫

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া আয়মান। ছোট পর্দার পাশাপাশি ওয়েব সিরিজে অভিনয় করেও তিনি প্রশংসিত হয়েছেন। বিশেষ করে ‘তাকদীর’ ওয়েব সিরিজে তার অভিনয় দর্শকদের মনে গভীর ছাপ ফেলেছে। সম্প্রতি একটি সাক্ষাৎকারে নিজের ব্যক্তিগত জীবন এবং অভিনয় ক্যারিয়ার নিয়ে কথা বলেছেন সাদিয়া। সেখানে উঠে আসে প্রেম, ভালোবাসা এবং সম্পর্কের মতো বিষয়।

সাদিয়া সাক্ষাৎকারে জানান, ‘আই লাভ ইউ’ কথাটা তার কাছে বেশ বিরক্তিকর মনে হয়। তিনি বলেন, ‘পছন্দের ব্যাপারটা সুন্দর করে বলাটা জরুরি। যদি কেউ সরাসরি প্রপোজ করে বলে ‘আই লাভ ইউ’ আমার ওটা ভালো লাগে না।’

অভিনয় প্রসঙ্গে সাদিয়ার ভাষ্য, ‘একজন অভিনেত্রীর জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো টিকে থেকে ভালো কাজ করে যাওয়া। কারণ, ভালো কাজ ছাড়া কখনোই টিকে থাকা যায় না।’

তিনি আরও বলেন, ‘সচেতনভাবে গল্প নির্বাচন করা এবং কাজের প্রতি শতভাগ ডেডিকেশন দেওয়াটা খুবই জরুরি। তা না হলে হারিয়ে যেতে হবে। অভিনয় দিয়ে টিকে থাকাটাই একজন অভিনেত্রীর সবচেয়ে বড় চ্যালেঞ্জ।’


এই বিভাগের আরো খবর