শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৫:৫৪ পূর্বাহ্ন

গোপনে বিয়ে করেছিলেন রাম গোপাল ও উর্মিলা?

বিনোদন ডেস্ক
আপডেট : রবিবার, ২ আগস্ট, ২০২৬

ইউটিউবার সিদ্ধার্থ কান্নানের শো-তে দেওয়া এক সাক্ষাৎকারে জ্যেষ্ঠ সাংবাদিক জ্যোতি ভেঙ্কটেশ এই বিস্ফোরক দাবি করেন। তিনি জানান, দক্ষিণ ভারতের মেগাস্টার চিরঞ্জীবী নিজেই তাকে এই গোপন বিয়ের কথা জানিয়েছিলেন।

ঘটনার সত্যতা যাচাই করতে খবরটি প্রকাশের আগেই উর্মিলা মাতণ্ডকরকে ফোন করেছিলেন ওই সাংবাদিক। ভেঙ্কটেশ দাবি করেন, ফোন পাওয়ার পর উর্মিলা কেঁদে ফেলেন এবং ক্ষোভ প্রকাশ করে বলেন, “আমার ক্যারিয়ারের শুরু থেকেই তো আপনি আমাকে চেনেন, আমার সম্পর্কে এমন খবর আপনি কীভাবে লিখতে পারেন?”

কেন ভেঙেছিল তাঁদের সম্পর্ক?

এক সময় ‘রঙ্গিলা’, ‘দৌড়’, ‘সত্যা’ এবং ‘প্যায়ার তুনে ক্যায়া কিয়া’-র মতো কালজয়ী চলচ্চিত্রে একসঙ্গে কাজ করেছেন এই জুটি। তাদের এই ঘনিষ্ট কাজের সম্পর্ক ব্যক্তিগত জীবনে গড়ানোর গুঞ্জনে তৎকালীন সময়ে সরগরম ছিল বি-টাউন। এমনকি আরজিভির তৎকালীন স্ত্রী রত্না ভার্মার সঙ্গে সম্পর্কের টানাপোড়েনের পেছনেও উর্মিলার ভূমিকা ছিল বলে প্রচার ছিল।

তবে এই সম্পর্কের চূড়ান্ত পরিণতি বিচ্ছেদ কেন হয়েছিল, তারও ব্যাখ্যা দিয়েছেন ওই সাংবাদিক। তিনি জানান, উর্মিলা চেয়েছিলেন রাম গোপাল ভার্মার সঙ্গে আইনিভাবে (লিগ্যাল ম্যারেজ) সংসারী হতে। কিন্তু আরজিভি সেই সময়ে কোনও আইনি দায়বদ্ধতায় যেতে প্রস্তুত ছিলেন না। মতের মিল না হওয়ার কারণে শেষ পর্যন্ত তাদের দীর্ঘ সম্পর্কের ইতি ঘটে।


এই বিভাগের আরো খবর