টলিপাড়ায় বিভিন্ন সময়ে একতা নিয়ে নানা প্রশ্ন ওঠে। তবে একে অপরের পাশে দাঁড়ালে আখেরে যে ইন্ডাস্ট্রিরই পথ সুগম হয়, তা নিয়ে কোনও দ্বিমত নেই। তেমনই এক সৌজন্যের পরিচয় দিলেন প্রযোজক-পরিচালক শিবপ্রসাদ মুখোপাধ্যায়।
যাঁর ছবি দেখতে পছন্দ করেন, তাঁর থেকে প্রশংসা পেয়ে সৌভিক খুশি। তা হলে কি আগামী দিনে শিবপ্রসাদের প্রযোজনায় পরিচালক সৌভিককে পাওয়া যেতে পারে? পরিচালক হেসে বললেন, ‘‘এই মুহূর্তে সে রকম কোনও সম্ভাবনা নেই। তবে হলে মন্দ হবে না। দেখা যাক, ভবিষ্যতে কী হয়।’’
এই মুহূর্তে ‘বুমেরাং’ ছবিটি প্রেক্ষাগৃহে দ্বিতীয় সপ্তাহে পড়েছে। গত সপ্তাহে হিন্দি ছবি ‘চন্দু চ্যাম্পিয়ন’ মুক্তির পর সাময়িক ভাবে শোয়ের সংখ্যা কমেছিল। কিন্তু মঙ্গলবার থেকে আবার শোয়ের সংখ্যা বেড়েছে বলেই জানালেন সৌভিক। তাঁর কথায়, ‘‘সোমবার ইদের জন্য দর্শক ছবি দেখেছেন। মফস্সলেও আজ বেশ কিছু শো হাউসফুল হয়েছে বলে খবর পেয়েছি। আশা করছি এই সপ্তাহে আরও বেশি সংখ্যক মানুষ ছবিটা দেখবেন।’