ইসরাত জাহিন আহমেদ বলেন, ‘আমার পরিবারে আমার মা মারা যাওয়ার পর আসলে আমার পরিবার আলাদা হয়ে গিয়েছিলেন। পাশাপাশি পরিবারের সব দায়িত্ব পালন করতাম। আমার ছোট বোন আমার মেয়ের মতো। তার বয়স প্রায় ১৭-১৮ বছর। বলতে গেলে অনেক বড় একটা বাচ্চা।’
‘তাই জীবনটা আমার জন্য খুব একটা সহজ ছিল না, তবে আমি কোনো অভিযোগ করছি না। কারণ এটিই আমাকে শিখিয়েছে কীভাবে শক্ত হতে হয় এবং এভাবে আমি আরও অনেক লড়াই মোকাবিলা করতে পারব।’
পুরুষ সঙ্গীর কথা উল্লেখ করে তিনি বলেন, ‘আমি নিজেকে এভাবেই গড়ে তুলেছি। আমি নিজের চারপাশে এমন একটি দেয়াল তৈরি করেছি যে, আমি জানি যখন কোনো পুরুষ আমার জীবনে আসবে তাকে অবশ্যই সেই যোগ্যতাসম্পন্ন হতে হবে। তাকে আমার চেয়ে সব দিক থেকে অন্তত দশ গুণ বেশি দক্ষ হতে হবে, যেন আমি তাকে নিজের মানুষ বা স্বামী হিসেবে পরিচয় দিতে পারি।’







