শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:২১ পূর্বাহ্ন

জেমস বন্ডের নায়িকার তালিকায় নেই আমান্ডা, দিলেন খোঁচা!

বিনোদন ডেস্ক
আপডেট : শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

নতুন জেমস বন্ড হিসেবে ব্রিটিশ অভিনেতা রবার্ট প্যাটিনসনের নাম সামনে আসতেই শুরু হয়েছে তার বিপরীতে কে অভিনয় করবেন, তা নিয়ে আলোচনা। এরই মধ্যে সম্ভাব্য ১৯ জন অভিনেত্রীর একটি তালিকা প্রকাশ করেছে ভ্যারাইটি। তবে সেই তালিকায় নিজের নাম না দেখে মজা করলেন হলিউড অভিনেত্রী আমান্ডা সাইফ্রেড। বন্ডের প্রেমিকা চরিত্রে অভিনয়ের জন্য তার বয়স বেশি হয়ে গেছে কি না – রাখলেন এমন প্রশ্ন।

ভ্যারাইটির প্রকাশিত সেই তালিকায় রয়েছেন আদ্রিয়া আরজোনা, এমিলি ব্লান্ট, জেমা চ্যান, মেরিয়ন কটিলার, চেজ ইনফিনিটি, লিলি জেমস, গুগু এমবাথা-র, ইসাবেলা মার্সেড, ইন্দে নাভারেট, লুপিতা নিয়ংও, ফ্লোরেন্স পিউ, মার্গারেট কোয়ালি, মার্গো রবি, আনা সাওয়াই, হান্টার শ্যাফার, সিডনি সুইনি, আনিয়া টেইলর-জয়, সোফি টার্নার ও জেনডায়া।

আর সে তালিকাটি ইনস্টাগ্রামে প্রকাশের পর নিজের বয়স নিয়েই মন্তব্য করেন আমান্ডা। সংশ্লিষ্টদের খোঁচা দিয়ে লেখেন, ‘আমার কি বয়স বেশি হয়ে গেছে?’

বর্তমানে ৪০ বছর বয়সী আমান্ডার আগামী মাসে ৪১ বছর পূর্ণ হবে। অন্যদিকে, রবার্ট প্যাটিনসনের বয়সও ৪০ বছর। অর্থাৎ দুজনের বয়সের ব্যবধান প্রায় সমান। যদিও তারা এখন পর্যন্ত কোনো সিনেমায় জুটি না বাঁধলেও একসঙ্গে অস্কারসহ বিভিন্ন অ্য়াওয়ার্ড অনুষ্ঠানের সঞ্চালক হিসেবে করেছেন।

এদিকে, সম্ভাব্য বন্ডকন্যা হিসেবে আলোচনায় থাকা অভিনেত্রীদের মধ্যে মার্গারেট কোয়ালিকে এগিয়ে রাখছেন অনেকে। ২০২৫ সালের অস্কার অনুষ্ঠানেও জেমস বন্ডকে নিয়ে বিশেষ পরিবেশনায় অংশ নিয়েছিলেন তিনি। তবে নতুন জেমস বন্ড সিনেমায় মার্গারেট কোয়ালি কিংবা তালিকায় থাকা অন্য কোনো অভিনেত্রীর অভিনয়ের বিষয়টি এখনো নির্মাতারা নিশ্চিত করেননি।


এই বিভাগের আরো খবর