শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০২:৪৯ পূর্বাহ্ন

দীপিকার বিরুদ্ধে তথ্য ফাঁসের অভিযোগ

বিনোদন ডেস্ক
আপডেট : শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬

প্রণয় আরও বলেন, ‘এক বছরেরও বেশি সময় ধরে দীপিকার সঙ্গে সিনেমার গল্প ও তার চরিত্র নিয়ে আলোচনা করেছিল টিম। তাদের দাবি, ওই আলোচনার কিছু তথ্য পরবর্তী সময়ে প্রকাশ্যে চলে আসে। বিষয়টি নিয়ে তারা অসন্তুষ্ট হন।

তিনি বলেন, ‘আমরা তার সঙ্গে গল্প ও চরিত্র নিয়ে আলোচনা করেছিলাম। অভ্যন্তরীণভাবে যেসব বিষয় নিয়ে আলোচনা হয়, সেগুলো প্রকাশ করা উচিত নয়। কিন্তু তিনি সেগুলো ফাঁস করেছেন। এ কারণেই আমরা অস্বস্তিতে পড়েছি।’

সাক্ষাৎকারে প্রণয় স্পষ্ট করেছেন, তার বক্তব্য অনুযায়ী, বিরোধের কারণ শুধু অতিরিক্ত ৫–৬ কোটি রুপি পারিশ্রমিক ছিল না। দীপিকা সিনেমা থেকে সরে যাওয়ার পর তার জায়গায় তৃপ্তি দিমরিকে নেওয়ার ঘোষণা দেওয়া হয়। এরপর বিতর্ক আরও বাড়ে। একটি প্রতিবেদনে বলা হয়, প্রভাস অভিনীত সিনেমাটিতে ‘এ-রেটেড অ্যাকশন’-এর মতো একটি বিষয় থাকবে। এরপর সিনেমার গল্প ফাঁস হওয়ার অভিযোগে সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’-এ ক্ষোভ প্রকাশ করেন সন্দীপ রেড্ডি ভাঙ্গা। প্রভাস ও তৃপ্তি দিমরি অভিনীত ‘স্পিরিট’ সিনেমাটি ২০২৭ সালের মার্চে মুক্তি পাওয়ার কথা রয়েছে।


এই বিভাগের আরো খবর