রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০১:১০ অপরাহ্ন

নার্গিসের বিয়ে লস অ্যাঞ্জেলেসে, গোপনে…

বিনোদন ডেস্ক
আপডেট : শনিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৫

লস অ্যাঞ্জেলেসে গোপনে বিয়ে করলেন নার্গিস ফাখরি। পাত্র তার দীর্ঘদিনের প্রেমিক টনি বেগ। খবরটি প্রকাশ করেছে টাইমস অব ইন্ডিয়া। জানা গেছে, শুধুমাত্র পরিবার এবং ঘনিষ্ঠ বন্ধুবান্ধবরা উপস্থিত ছিলেন বিয়ের অনুষ্ঠানে। বর্তমানে বিবাহের বেশ কয়েকটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ঘুরছে।

নারগিস ফাকরিজানা যায়, অনুষ্ঠানে যেনো দম্পতির খুব একটা ছবি তোলা না হয়, সেদিকে নবদম্পতির কড়া নির্দেশ ছিল। এটি ছিল একটি একদম ব্যক্তিগত অনুষ্ঠান যেখানে কেবল পরিবারের সদস্য এবং ঘনিষ্ঠ বন্ধুরা উপস্থিত ছিলেন।

বিয়ের পর, এই দম্পতি এখন সুইজারল্যান্ডে তাদের মধুচন্দ্রিমা উপভোগ করছেন।

নারগিস ফাকরি ও টনি বেগ

নার্গিস এবং টনি তিন বছরে ধরে প্রেম করছেন। তবে তারা সম্পর্কটি গোপন রেখেছিলেন। পাত্র টনি লস অ্যাঞ্জেলেসে বসবাসকারী কাশ্মীরি বংশোদ্ভূত। তিনি পেশায় একজন ব্যবসায়ী।

এর আগে নার্গিস একটি সম্পর্কের কথা স্বীকার করেছিলেন, যদিও তিনি টনির নাম উল্লেখ করেননি। তিনি বলেছিলেন, ‘আমি আমার সম্পর্ক নিয়ে বিস্তারিত বলতে চাই না। তবে হ্যাঁ, আমার জীবনে কেউ আছে এবং আমি খুব খুশি।’নারগিস ফাকরি বলা প্রয়োজন, নার্গিস মার্কিন যুক্তরাষ্ট্রের বাসিন্দা। ‘রকস্টার’ সিনেমা দিয়ে বলিউডে অভিষেক হয় তার। এরপর বেশ কয়েকটি সিনেমায় অভিনয় করেছেন।  তার উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে ‘মাদ্রাজ ক্যাফে’, ‘ফাটা পোস্টার নিকলা হিরো’, ‘ম্যায় তেরা হিরো’, ‘সাগাসম’, ‘আজহার’, ‘ঢিশুম’ এবং ‘তোরবাজ’।


এই বিভাগের আরো খবর