রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০২:৫২ পূর্বাহ্ন

নিষিদ্ধ হয়েও পাকিস্তানে শীর্ষে ‘ধুরন্ধর’

বিনোদন ডেস্ক :
আপডেট : শনিবার, ১৬ মে, ২০২৬

বক্স অফিসের রেকর্ড ভেঙে সাম্প্রতিক বছরগুলোর অন্যতম সেরা ভারতীয় ব্লকবাস্টার হিসেবে সাফল্য ধরে রেখেছে রণবীর সিং অভিনীত সিনেমা ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’। সিনেমাটি এখন দেখা যাচ্ছে ওটিটি, অনলাইন স্ট্রিমিং প্ল্যাটফর্মগুলোতেও। সেখানেও ধরে রেখেছে সাফল্যের ধারা। 

সামাজিক মাধ্যমে এক কনটেন্ট ক্রিয়েটরের দাবি, পাকিস্তানে ধুরন্ধর মুক্তি পাওয়ার সঙ্গেই ক্রাশ হয়ে গেছে। ঠিক যখন রাত ১২ টা বাজবে, তখনই যেন সকল দর্শক অপেক্ষা করছিলেন সিনেমাটি দেখার জন্য। সত্যি বলতে, পাকিস্তানিরা অধীর আগ্রহে অপেক্ষা করছিল মুক্তির জন্য। ধুরন্ধরের ক্রেজ হয়তো এখানেই।

উল্লেখ্য, গত ১৯ মার্চ ভারত সহ বিশ্বজুড়ে মুক্তি পায় রণবীর সিং অভিনীত এই স্পাই থ্রিলারের দ্বিতীয় কিস্তি, অর্থাৎ ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’। এর আগে গত বছরের শেষের দিকে ধুরন্ধরের প্রথম কিস্তিতে ‘পাকিস্তান-বিরোধী থিম’ উঠে আসার অভিযোগে পাকিস্তানসহ মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি দেশে সিনেমাটি নিষিদ্ধ করা হয়। অভিযোগ, পাকিস্তানকে এই ছবিতে নাকি সন্ত্রাসের সমর্থক রূপে দেখিয়েছেন পরিচালক আদিত্য ধর।

 


এই বিভাগের আরো খবর