ফের ঘর বাঁধলেন আমেরিকান সংগীত তারকা মাইলি সাইরাস। এবার বিয়ে করলেন তরুণ সংগীতশিল্পী ম্যাক্স মোরান্ডোকে। যিনি মাইলির চেয়ে পাঁচ বছরের ছোট। মাইলির বর্তমান বয়স ৩৩ বছর, আর ম্যাক্স ২৮ বছরের যুবক।
মাইলি ও ম্যাক্সের সম্প
র্ক অবশ্য বেশ আগের। গত বছরের ডিসেম্বরেই তারা বাগদান সেরেছিলেন। ম্যাক্স জানান, গত বছর জাপানের কিয়োটো ভ্রমণের সময় মাইলিকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন তিনি। এক সাক্ষাৎকারে ম্যাক্স জানান, হোটেলের বাগানে হাঁটার সময় সুযোগ বুঝে হাঁটু গেড়ে মাইলিকে বিয়ের প্রস্তাব দেন। পুরো বিষয়টি গোপন রাখতে বেশ কৌশল অবলম্বন করতে হয়েছিল তাকে।
২০২১ সালের শেষ দিকে মাইলি ও ম্যাক্সের সম্পর্কের শুরু। একবার ব্রিটিশ সাময়িকী ভোগ-কে দেওয়া এক সাক্ষাৎকারে মাইলি জানিয়েছিলেন, পরিচিতজনদের মাধ্যমে তাদের প্রথম পরিচয় হয়েছিল; একে-অপরের সম্পর্কে কিছু না জেনেই প্রথম সাক্ষাৎ করেছিলেন তারা।







