মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৭:৩৮ পূর্বাহ্ন

‘বনলতা সেন’ দেখে কোনালের মুগ্ধতা ও আফসোস

বিনোদন ডেস্ক
আপডেট : শনিবার, ৬ জুন, ২০২৬

ঈদে মুক্তি পেয়েছে মাসুদ হাসান উজ্জ্বলের ছবি ‘বনলতা সেন’। কবি জীবনানন্দ দাশের বিখ্যাত কবিতা ‘বনলতা সেন’কে উপজীব্য করে গল্প বুনেছেন নির্মাতা। মুক্তির পর থেকে দর্শক-সমালোচকদের দারুণ প্রশংসা পাচ্ছে ছবিটি। এবার সে তালিকায় সামিল হলেন হালের জনপ্রিয় সংগীতশিল্পী সোমনূর মনির কোনাল। তিনি ছবিটি দেখে একইসঙ্গে মুগ্ধতা এবং আফসোস প্রকাশ করেছেন।

পোস্টে নির্মাতা উজ্জ্বলের ভূয়সী প্রশংসা করেছেন কোনাল। গল্পে যেভাবে যিশু খ্রিস্ট ও রবীন্দ্রনাথ ঠাকুরকে সমন্বয় করেছেন, তা নিয়েও বিস্ময় প্রকাশ করেছেন তিনি। এজন্য উজ্জ্বলকে ‘জিনিয়াস’ বলে সম্বোধন করেছেন গায়িকা।

ছবির পুরো টিমকেই সাধুবাদ জানিয়েছেন কোনাল। সেই সঙ্গে অনুসারীদের উদ্দেশ্যে বলেছেন, ‘বনলতা সেন’ দেশি-বিদেশি সব দর্শকের দেখা উচিৎ।

ছবিটিতে জীবনানন্দ দাশের চরিত্রে অভিনয় করেছেন খায়রুল বাসার। আছেন মাসুমা রহমান নাবিলা, সোহেল মণ্ডল, মাইমুনা মম, প্রিয়ন্তী উর্বী, গাজী রাকায়েত প্রমুখ।


এই বিভাগের আরো খবর