রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ১১:১৪ পূর্বাহ্ন

বলিউডের ‘হি-ম্যান’ধর্মেন্দ্র এর মৃত্যু

বিনোদন ডেস্ক :
আপডেট : সোমবার, ২৪ নভেম্বর, ২০২৫

দীর্ঘ ছয় দশকের বর্ণিল ক্যারিয়ার শেষে না ফেরার দেশে পাড়ি জমালেন ধর্মেন্দ্র। যার পুরো নাম ধর্মেন্দ্র কেওয়াল কৃষ্ণন দেওল। অথচ তার শুরুটা ছিল চরম অনিশ্চয়তার। প্রথম সিনেমায় পারিশ্রমিক হিসেবে পেয়েছিলেন মাত্র ৫১ টাকা! লুধিয়ানার সাহনেওয়ালের সাধারণ এক স্কুল শিক্ষকের সন্তান থেকে ভারতীয় সিনেমার কিংবদন্তি হয়ে ওঠার সেই গল্প হার মানাবে সিনেমার চিত্রনাট্যকেও।

এরপর মায়ের অনুমতি নিয়েই পাড়ি জমান স্বপ্নের শহর মুম্বাইয়ে। ১৯৬০ সালে ‘দিল ভি তেরা, হম ভি তেরে’ সিনেমার মাধ্যমে নায়ক হিসেবে আত্মপ্রকাশ করেন ধর্মেন্দ্র। এক রিয়্যালিটি শোয়ের মঞ্চে নিজের প্রথম আয়ের স্মৃতিচারণ করতে গিয়ে তিনি জানিয়েছিলেন এক বিস্ময়কর তথ্য।

সেদিনের সেই ৫১ টাকা পাওয়া তরুণই পরবর্তীকালে নিজের দক্ষতায় গড়ে তুলেছেন বিশাল সাম্রাজ্য। একের পর এক হিট সিনেমা উপহার দিয়ে হয়ে উঠেছেন বলিউডের অন্যতম প্রভাবশালী অভিনেতা।  শুধু নিজেই নন, তার পুরো পরিবারই আজ বলিউডের অবিচ্ছেদ্য অংশ। দুই ছেলে সানি দেওল ও ববি দেওল দাপুটে অভিনেতা।

স্ত্রী ‘ড্রিম গার্ল’ খ্যাত হেমা মালিনী এবং বড় মেয়ে এষা দেওলও অভিনয়ে নিজেদের ছাপ রেখেছেন। বাবার অসম্মতি সত্ত্বেও মায়ের দেওয়া সাহসটুকু সম্বল করেই ধর্মেন্দ্র বলিউডের ইতিহাসের পাতায় নিজের নাম স্বর্ণাক্ষরে খোদাই করেছেন।


এই বিভাগের আরো খবর