টাইগার শ্রফের ‘বাগী ৪’ ছবি থেকে বাদ পড়ল বহু দৃশ্য। সিবিএফসি (সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশন) বা সেন্সর বোর্ড থেকে সম্প্রতি অনুমোদন পেয়েছে এই ছবি। তবে তার আগে বেশ কিছু দৃশ্যে কাঁচি চালিয়েছে সিবিএফসি। তার মধ্যে নগ্ন দৃশ্য থেকে শুরু করে হিংসার দৃশ্য রয়েছে একাধিক।
এ ছাড়াও একটি দৃশ্যে সামনে থেকে নগ্নতা দেখানো হয়েছে। সেই দৃশ্যে বদল আনা হয়েছে। আর একটি দৃশ্যে এক চরিত্রকে কফিন বাক্সের উপর দাঁড়িয়ে থাকতে দেখা যায়। এই দৃশ্যটি সম্পূর্ণ ভাবে মুছে ফেলার নির্দেশ দেওয়া হয়। আর একটি দৃশ্যে দেখানো হয়েছিল, পুজোর প্রদীপ থেকে একজন সিগারেট জ্বালাচ্ছেন। সেটিও বাদ দিতে বলা হয়েছে।
‘বাগী ৪’-এর কয়েকটি গান ইতিমধ্যেই সাড়া ফেলেছে। তার মধ্যে ‘হুসন’ গানটিতে হরনাজ় সন্ধুর নাচ নজর কেড়েছে। অনেকে এই গানের সঙ্গে দীপিকা পাড়ুকোনের ‘বেশরম রং’-এর তুলনা টেনেছেন।‘বাগী ৪’ ছবিতে টাইগার ও হরনাজ় ছাড়াও অভিনয় করেছেন সোনম বাজওয়া, সঞ্জয় দত্ত। ৫ সেপ্টেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে এই ছবি।