তার বক্তব্যে ক্রমশ স্পষ্ট হয়ে উঠছে সম্পর্কের তিক্ততা এবং স্বামীর সঙ্গে আইনি লড়াইয়ের জটিল চিত্র। সম্প্রতি একটি ভিডিওতে সৌমি দাবি করেন, তার ব্যবহৃত গাড়িটি বর্তমানে স্বামীর কাছে রয়েছে। কিন্তু এখন জানা যাচ্ছে, তার স্বামী নাকি সবার কাছে বলছেন গাড়িটি তিনি নিজেই কিনেছেন। এই প্রসঙ্গে সৌমি পালকে বলতে শোনা গেছে, ‘অনেকেই জানেন যে আমার গাড়ি তার কাছে রয়েছে। কিন্তু এখন জানতে পারছি, সবাইকে বলে বেড়াচ্ছে গাড়িটা নাকি তার। নিজে কিনেছে। আমি চাই, গাড়িটা যে তার, এই প্রমাণটুকু শুধু একটু দিক।”

সম্পর্ক শুরুর পর তার স্বামীর গ্রামে তড়িঘড়ি একটি বাড়ি তৈরি হয়েছে, যা আগে বহু বছরেও হয়নি। তার মতে, ‘আমি সম্পর্কে যাওয়ার পরেই হঠাৎ বাড়িটা তৈরি হয়ে গেল? আগে কি তার কাছে টাকা ছিল না। সে এলাকার লোকেরা কিন্তু বিষয়টা জানে।’