জনসম্মুখে তাদের এই ঘনিষ্ঠতা যেন আগুনি ঘৃতাহুতি দিয়েছে। সমালোচকরা বলছেন, জনসমক্ষে তৃষার সঙ্গে উপস্থিতিই বলে দিচ্ছে তাদের সম্পর্কের গভীরতা কতখানি। তামিলনাড়ুর আসন্ন বিধানসভা নির্বাচনে নিজের রাজনৈতিক দল ‘তামিলাগা ভেটরি কাজ়াগম’ (টিভিকে) থেকে প্রার্থী হতে চলেছেন বিজয়।
তবে নির্বাচনের আগেই দলের ভেতরেই তাকে নিয়ে উঠছে নেতিবাচক প্রশ্ন। বিজেপি ছেড়ে বিজয়ের দলে আসা এক মহিলা কর্মী সরাসরি তোপ দেগেছেন এই নেতার বিরুদ্ধে। তিনি বলেন, “রাজ্যের অন্য মহিলাদের নিরাপত্তা ও অধিকারের প্রতিশ্রুতি দেওয়ার আগে নিজের পরিবারকে সম্মান করা উচিত। একজন নেতার চরিত্রে নারীদের প্রতি সম্মান থাকা জরুরি।”
নারী দিবস উদযাপনের সময় নিজের ব্যক্তিগত জীবন ও বিচ্ছেদ প্রসঙ্গে মুখ খোলেন বিজয়। তিনি জানান, তার ব্যক্তিগত জীবন নিয়ে সংবাদমাধ্যমের অহেতুক সময় নষ্ট করার প্রয়োজন নেই। তবে তার এই মন্তব্য আগুনে জল ঢালার বদলে ক্ষোভ আরও বাড়িয়েছে। ওই মহিলা নেত্রীর দাবি, “একজন পুরুষ যে নিজের স্ত্রীকে সম্মান দিতে পারেন না, তিনি সাধারণ নারীদের কীভাবে সম্মান দেবেন?”