সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৯:২৩ অপরাহ্ন

বিবাহিত পুরুষদের সতর্ক করলেন অমিতাভ

বিনোদন ডেস্ক
আপডেট : সোমবার, ৩১ আগস্ট, ২০২৬

অমিতাভের স্বতঃস্ফূর্ত জবাব, পুরো পরিবারকে তার কর্মব্যস্ত জীবন সম্পর্কে অবহিত রাখেন। সেই অনুযায়ী নৈশভোজের পরিকল্পনা করা হয়। তিনি আরও বলেন, ‘ঘুম থেকে উঠেই আমি পারিবারিক গ্রুপে হাতজোড় করে ‘নমস্কার’ লিখে একটি মেসেজ পাঠাই। তারপর আমি শুটিংয়ের সময়সূচী বলে দিই। যেদিন ফিরতে দেরি হয় সেদিন আগে থেকেই বলে দিই যাতে কেউ আমার জন্য অপেক্ষা না করে।’ অমিতাভ বচ্চনের সঞ্চালনায় ‘কৌন বনেগা ক্রোড়পতি’ দর্শকমহলে ব্যপক জনপ্রিয়। ব্যারিটোন ভয়েসে বিগ বির হাই ভোলটেজ প্রশ্ন হোক বা রসিকতা, পুরোটাই উপভোগ করেন এই শোয়ের দর্শক। হট সিটে বসা প্রতিযোগীর সঙ্গে খেলার মাঝে নানারকম আলাপচারিতায় মেতে থাকেন বলিউডের শাহেনশা।


এই বিভাগের আরো খবর