রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৭:৫৯ অপরাহ্ন

বিমানবন্দরের টয়লেটে পানি না থাকায় ক্ষোভ অভিনেত্রীর

বিনোদন ডেস্ক :
আপডেট : বৃহস্পতিবার, ২৯ মে, ২০২৫

করাচি বিমানবন্দরের টয়লেটে পানি না থাকার অভিযোগ তুলেছেন পাকিস্তানি অভিনেত্রী হিনা বায়াত। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক ভিডিও বার্তা পোস্ট করে জানিয়েছে যে, দেশটির জাতীয় দিবসে করাচি বিমান বন্দরের বাথরুম পানি নেই। 

যে ভিডিও বার্তা ইতোমধ্যেই ভাইরাল হয়েছে। হিনা বায়াত অভিযোগ করে বলেন, ‘নামাজ পড়ার জন্য অথবা বাচ্চাদের জন্য বাথরুমে যাচ্ছেন অনেকেই কিন্তু সেখানে পানি নেই। আমাদের বিমানবন্দর, আমাদের প্রশাসনের এই অবস্থা কীভাবে হয়ে গেল? এই ভুলটা কেউ স্বীকারও করবে না।’

তার কথায়, ‘এই ভুলগুলো সংশোধন করা উচিত। এত নতুন প্রকল্প হচ্ছে, নতুন ট্রেনের কথা চলছে। কিন্তু আন্তর্জাতিক বিমানবন্দরে পানি নেই। সেটার দিকে কেউ নজরও দিচ্ছে না। সত্যিই দুর্ভাগ্যজনক।’

অভিনেত্রীর ভাষ্য, ‘এখন সময় এসেছে আত্মানুসন্ধানের। কোনো রকম উৎসব পালনের আগে আমাদের উচিত নিজেদের ত্রুটিগুলো চিহ্নিত করে সেগুলো ঠিক করা। এর মাধ্যমেই আমরা সত্যিকারের উন্নতির পথে পা বাড়াতে পারব।’

প্রসঙ্গত, ১৯৯৮ সালের ২৮ মে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ প্রথম বার পারমানবিক অস্ত্রের পরীক্ষা করেছিল। তাই এই দিনটিকে জাতীয় দিবস হিসেবে পালন করে পাকিস্তান। একেই বলা হয় ইয়ায়ুম-এ-তকবীর।


এই বিভাগের আরো খবর