রশ্মিকা মন্দানা ও বিজয় দেবেরাকোন্ডার প্রেম নিয়ে জল্পনার শেষ নেই। বলিউডে তাঁদের সম্পর্ক যেন ‘ওপেন সিক্রেট’। কিন্তু নিজেদের সম্পর্ক নিয়ে মুখে কুলুপ এঁটে রেখেছেন দু’জনেই। বিজয়ের নাম শুনলে রশ্মিকা অভিব্যক্তিতে বুঝিয়ে দেন সবটা। কিন্তু বিজয় নির্বিকার। তবে এই বার অনুরাগীদের নজর এড়াতে পারলেন না ‘অর্জুন রেড্ডি’।

