
বলিউডের অন্যান্য তারকাদের তুলনায় ক্যাটরিনা ও ভিকি কৌশল বরাবরই নিজেদের ব্যক্তিগত জীবনকে লোকচক্ষুর আড়ালে রাখতে পছন্দ করেন। তাদের প্রেমের সময় থেকেই এই অভ্যাস বিদ্যমান। এমনকি, মাতৃত্বের মতো গুরুত্বপূর্ণ বিষয় নিয়েও ক্যাটরিনা কখনো প্রকাশ্যে কিছু বলেননি। নতুন গাড়ি কেনার খবরটিও তারা গোপনেই রেখেছিলেন।
ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়, ভিকি কৌশল সদ্য একটি লেক্সাস এলএম ৩৫০ ফোরএস মডেলের গাড়ি কিনেছেন। যার আনুমানিক বাজার মূল্য প্রায় ৩ কোটি ২০ লাখ টাকা। সম্প্রতি এই বিলাসবহুল গাড়ি নিয়ে ভিকিকে মুম্বাইয়ের একটি অনুষ্ঠানে হাজির হতে দেখা যায়। এরপরই খবরটি চারদিকে ছড়িয়ে পড়ে।