মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৮:৫৯ পূর্বাহ্ন

মদিনায় হামলা চালিয়েছে হুথিরা, দাবি সৌদির

আন্তর্জাতিক ডেস্ক নিউজ
আপডেট : শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬

ইসলামের দ্বিতীয় পবিত্রতম স্থান মদিনায় একটি বিদ্যুৎকেন্দ্রে হুথিরা হামলা চালিয়েছে বলে দাবি করেছে সৌদি আরবের নেতৃত্বাধীন সামরিক জোট। গতকাল বৃহস্পতিবার এ তথ্য জানায় সৌদি। তারা বলেছে, গত মঙ্গলবার হুথিরা মদিনায় এ হামলা চালিয়েছে।

সৌদি নেতৃত্বাধীন জোট জানিয়েছে, যে বিদ্যুৎ কেন্দ্রে হামলা হয়েছে সেটি থেকে মসজিদে নববীতে বিদ্যুৎ সরবরাহ করা হয়। হামলায় একটি ট্রান্সফর্মার অকেজো হয়ে গেলেও মসজিদে নববীতে বিদ্যুৎ সরবরাহে কোনো বিঘ্ন ঘটেনি বলে জানিয়েছে তারা।

সৌদি জোট আরও জানিয়েছে, বিদ্যুৎ কেন্দ্রটিতে যে ড্রোন দিয়ে হামলা হয়েছে সেটি পরীক্ষা করে দেখা গেছে, হুথিরা এ হামলার পরিকল্পনা ও বাস্তবায়ন করেছে।

সৌদি নেতৃত্বাধীন জোট বলেছে, হুথিরা কাবা শরীফ ও মসজিদে নববীতে হামলা চালাতে চায়। আর এসব হামলা সেগুলোরই অংশ। এরমাধ্যমে হুথিরা মুসলিম বিশ্বের মধ্যে উত্তেজনা তৈরি করতে চায় উল্লেখ করে জোটটি বলেছে, তারা যে কোনো মূল্যে দুই পবিত্রস্থানকে রক্ষার কাজ করে যাবে। সূত্র: আলজাজিরা


এই বিভাগের আরো খবর