
এই পর্যন্ত সব ঠিক ছিল। তার পরেই এক বিস্ফোরক দাবি করেন মল্লিকা। তিনি বলেন, “দুবাইয়ের হোটেলে রোজ রাত বারোটায় আমার ঘরে এসে কড়া নাড়তেন ছবির নায়ক। কড়া নাড়ার এমন জোর ছিল, আমি ভাবতাম, দরজাটা বোধহয় ভেঙেই গেল। ওই নায়ক আমার শয়নকক্ষে আসতে চাইতেন। আমি জানতাম, এটা আমি কখনওই হতে দেব না। এর পরে ওই নায়ক আর আমার সঙ্গে কোনও কাজ করেননি।”
মল্লিকা অভিনেতার নাম উল্লেখ করেননি। কিন্তু তাঁর এই বক্তব্যের ভিডিয়ো এই মুহূর্তে ভাইরাল সমাজমাধ্যমে। ছবির বর্ণনা শুনে নেটাগরিকদের অনুমান, তিনি ২০০৭-এর ছবি ‘ওয়েলকাম’ এর কথা বলেছেন। দুবাইতেই এই ছবির শুটিং হয়েছিল। একাধিক বড় তারকা ছিলেন। মুখ্য অভিনেতার চরিত্রে অভিনয় করেছিলেন অক্ষয় কুমার। তাই নেটাগরিকের প্রশ্ন, অভিনেত্রী কি নাম উল্লেখ না করে অক্ষয়ের দিকেই আঙুল তুললেন! এই ছবিতে ক্যাটরিনা কইফ, নানা পটেকর. অনিল কপূর, পরেশ রাওয়ালও অভিনয় করেছিলেন।