চলতি বছরেই মালাইকা অরোরার সঙ্গে সম্পর্কে ইতি টেনেছেন অর্জুন কপূর। বিচ্ছেদের কারণ স্পষ্ট নয়। তবে এর পাশাপাশি ‘সিংহম আগেন’-এর শুটিং নিয়েও ব্যস্ত ছিলেন অভিনেতা। অভিনয়ে নিজেকে ব্যস্ত রাখলেও মানসিক দিক থেকে মোটেই ভাল ছিলেন না তিনি। মানসিক স্বাস্থ্যের অবনতি নিয়ে ইতিমধ্যেই একাধিক সাক্ষাৎকারে মুখ খুলেছেন অর্জুন। ফের সমাজমাধ্যমের এক পোস্টে ভেসে উঠল মানসিক স্বাস্থ্য নিয়ে তাঁর বার্তা।

‘সিংহম আগেন’-এর প্রচার চলাকালীন এক সাক্ষাৎকারেই অর্জুন জানিয়েছিলেন, তিনি ‘হাশিমোটো’ রোগে আক্রান্ত। হাসিমটো হল এক ধরনের অটোইমিউন রোগ, যেখানে থাইরয়েড গ্রন্থি ক্ষতিগ্রস্থ হয়। ৩০ বছর বয়স থেকে এই রোগে আক্রান্ত অর্জুন।