যার চলে যায়, সেই বোঝে হায়! বিচ্ছেদে কী যন্ত্রণা…’ মনখারাপে মোড়া একটা পোস্ট জ্বলজ্বল করছে তাঁর সমাজমাধ্যমের পাতায়। নীচে লেখা, “বাবা তোমাকে মিস করছি, মা তোমাকেও।” পল্লবী শর্মা। ধারাবাহিক ‘নিমফুলের মধু’র চর্চিত নায়িকা ‘পর্ণা’। ছোটবেলায় মা-বাবাকে হারিয়েছেন। জীবনের প্রতিটি বাঁকে লড়াই। একের পর এক বাধা টপকে পল্লবী ছোট পর্দার দর্শকদের প্রিয়। সেই তিনিই শুক্রবার বিষণ্ণতায় ভুগেছেন! মা-বাবাকে নতুন করে মনে পড়েছে তাঁর।
পল্লবী সব জেনেও কেন সাইবার অপরাধদমন শাখাকে জানাননি? অভিনেত্রীর কথায়, “জানিয়েছি। লালবাজার থেকে বলা হয়েছে, ভুয়ো অ্যাকাউন্টধারী সকলের সঙ্গে ‘বন্ধুত্ব’ পাতিয়েছে। প্রচুর অনুসরণকারী তার। তাই রাতারাতি কিছু সম্ভব নয়। প্রতি দিন স্থানীয় থানার সঙ্গে যোগাযোগ করতে হবে। সমস্যা মিটতে সময় লাগবে।” কিন্তু ধারাবাহিকের শুটিং সামলে প্রতি নিয়ত স্থানীয় থানায় যাওয়ার সময় পান না পল্লবী। ফলে, ভুয়ো অ্যাকাউন্টধারীর পোয়াবারো! “ছোট বেলায় মা-বাবাকে হারিয়ে ফেলে রোজ যন্ত্রণায় ভুগি। হঠাৎ এক দিন কেনই বা এত দুঃখপ্রকাশ করব? নিজের দুঃখ ব্যক্তিগত রাখব বলেই তো ফেসবুকে আমার কোনও ‘অ্যাকাউন্ট’ বা ‘পাতা’ নেই।”