জানা গেছে, বেশ কয়েকজন বলিউড অভিনেত্রী এখানে যুক্ত হওয়ার জন্য অডিশন দিয়েছেন। তবে এই প্রজেক্টের সঙ্গে জড়িত একটি সূত্র জানিয়েছে যে, পরিচালক-প্রযোজক কিংবদন্তি মীনা কুমারী চরিত্রে অভিনয় করার জন্য কিয়ারাকে যোগ্য মনে করছেন। তাদের বিশ্বাস, চরিত্রের আবেগগত গভীরতা এবং সৌন্দর্যের কারণে কিয়ারা এই আইকনিক চরিত্রের জন্য উপযুক্ত।
কিয়ারা আদভানিএরইমধ্যে কিয়ারা স্ক্রিপ্ট শুনেছেন এবং তিনি এটি পছন্দ করেছেন। তবে এখনও তার চূড়ান্ত সিদ্ধান্ত জানাননি।
সব ঠিকঠাক থাকলে গর্ভাবস্থার পর এটি হতে যাচ্ছে কিয়ারার প্রথম সিনেমা। এটি অবশ্যই কিয়ারা ভক্তদের প্রত্যাশা আরও বাড়িয়ে দেবে। কারণ মাতৃত্বকালীন ছুটি থেকে ফিরে আসার পর, কিয়ারা পরবর্তীতে কী কাজ করবেন তা জানতে সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছেন।
অন্যদিকে এই সিনেমায় মীনা কুমারীর প্রক্তন স্বামী কিংবদন্তি চলচ্চিত্র নির্মাতা কামাল আমরোহির চরিত্রে কে অভিনয় করবেন, তা এখনও চূড়ান্ত নয়।
কিয়ারা আদভানিবলা প্রয়োজন, মুক্তির অপেক্ষায় আছে কিয়ারা আদভানির সিনেমা ‘ওয়ার ২’। এখানে তিনি হৃতিক রোশনের সঙ্গে পর্দা শেয়ার করেছেন। এছাড়াও যশরাজ ফিল্মসের ‘টক্সিক’ সিনেমায় কাজ শেষ করেছেন তিনি। এই দু’টি সিনেমা ছাড়াও ‘শক্তি শালিনী’ ও ‘ধুম ৪’ সিনেমায় অভিনয় করছেন এই অভিনেত্রী।







