মৃত্যুর মুখে পৌঁছে গিয়েছিলেন অমিতাভ বচ্চন। স্বামীর ভয়ানক অবস্থা শুনে কী প্রতিক্রিয়া হয়েছিল জয়া বচ্চনের? সম্প্রতি এক সাক্ষাৎকারে জানালেন পুনীত ইসার।
অমিতাভও মনে কোনও ক্ষোভ রাখেননি এই ঘটনার পরে। জানান পুনীত। বিগ বি সম্পর্কে তিনি বলেন, “আমি ওঁকে দেখতে গিয়েছিলাম। ওই অবস্থায় ওঁকে দেখে আমার চোখে জল এসে গিয়েছিল। মনে হয়েছিল, আমার জন্যই সব হয়েছে। আসলে লড়াই করতে গেলে এ সব হতেই পারে, তা তিনিও জানতেন।”