শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০২:০১ পূর্বাহ্ন

মেয়ের প্রথম সিনেমায় হাতে-কলমে অভিনয় শেখাচ্ছেন শাহরুখ নিজেই

বিনোদন ডেস্ক
আপডেট : মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬

শাহরুখের কর্মনিষ্ঠারও প্রশংসা করেছেন খরাজ। তাঁর মতে, সেটে থাকলে শাহরুখ কাজ ছাড়া অন্য কোনো বিষয়ে আলোচনা করেন না। দুপুর ২টা থেকে রাত ২টা পর্যন্ত টানা শুটিং করলেও তিনি পুরো সময়টাই মনোযোগ ধরে রাখেন। তাঁর এই নিবেদন পুরো ইউনিটকেও একই পরিবেশে কাজ করতে উদ্বুদ্ধ করে।

শুটিং শেষে শাহরুখের কাছে একটি অটোগ্রাফও চান খরাজ। অভিনেতার দাবি, শাহরুখ সাদরেই সেই অনুরোধ রাখেন। পাশাপাশি তিনি খরাজের অভিনয়ের প্রশংসা করেছেন বলেও জানান এই অভিনেতা। সুজয় ঘোষ-এর চিত্রনাট্যে নির্মিত ‘কিং’ ছবিটি প্রযোজনা করছেন গৌরী খান। ছবিটি মুক্তি পাবে আগামী ২৪ ডিসেম্বর।


এই বিভাগের আরো খবর