‘টক্সিক’ ছবিতে যশের সঙ্গে কিয়ারার ঘনিষ্ঠ দৃশ্য নিয়ে বিস্তর আলোচনা হয়েছে। যশের সঙ্গে বাঁধনছাড়া ঘনিষ্ঠ দৃশ্যের জন্য কটাক্ষের শিকার হন কিয়ারাও। এমনকি, কিয়ারার স্বামী অভিনেতা সিদ্ধার্থ মলহোত্রকেও পড়তে হয়েছে কটাক্ষের মুখে। এ বার নাকি পর্দায় অন্য এক অভিনেত্রীর সঙ্গে ঘনিষ্ঠ দৃশ্যে দেখা যাবে সিদ্ধার্থকে। ‘দ্য বন’ ছবিতে দেখা যাবে তমন্না ভাটিয়ার সঙ্গে ঘনিষ্ঠ দৃশ্যে।


প্রথমে চলতি বছরের ২৮ অগস্ট ছবিটি মুক্তি পাওয়ার কথা ছিল। অন্য দিকে ২৬ অগস্ট মুক্তি পেয়েছে কিয়ারার ‘টক্সিক’। বক্সঅফিসে দুটি ছবি মুখোমুখি হওয়ার সম্ভাবনা ছিল বলেই ‘দ্য বন’-এর মুক্তি পিছিয়ে দেওয়া হয় বলে খবর ছড়ায়। ছবিতে প্রথম বার জুটি বাঁধছেন সিদ্ধার্থ ও তমন্না ভাটিয়া। নতুন এই রসায়ন দেখার অপেক্ষায় রয়েছেন দর্শক।