রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৩:৩৮ অপরাহ্ন

রাজপুতের মৃত্যু: চূড়ান্ত রায়ে জানা গেলো যা

নিউজ ডেস্ক :
আপডেট : রবিবার, ২৩ মার্চ, ২০২৫

শনিবার (২২ মার্চ) মুম্বাই আদালতকে সিবিআই এর পক্ষ থেকে রিপোর্ট জমা দেওয়া হয়। প্রাথমিক ভাবে, মামলাটি আত্মহত্যা বলেই জানানো হয়েছিল। চূড়ান্ত রিপোর্টে সেটাই নিশ্চিত করলো ভারতের কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। রিপোর্টে জানানো হয়, আত্মহত্যাই করেছিলেন অভিনেতা। তদন্তে খুন বা মাদক সংক্রান্ত কোনও দিক উঠে আসেনি।বলা দরকার, অভিনেতা সুশান্ত সিং রাজপুতকে মুম্বাইয়েরতার অ্যাপার্টমেন্টে মৃত অবস্থায় পাওয়া যায়। সে সময় সুশান্তের পরিবার বিষয়য়টিকে আত্মহত্যা বলে মানতে রাজি হননি। তারা দাবী করেছিলেন, এটি নিছক আত্মহত্যা নয়, তাকে মেরে ফেলা হয়েছে বা আত্মহত্যা করতে প্ররোচিত করা হয়েছে।

দ্বিতীয় মামলাটি করেন প্রয়াত অভিনেতার বোন প্রিয়াঙ্কা সিং। তিনি দিল্লির রাম মনোহর লোহিয়া হাসপাতালের একজন ডাক্তারের বিরুদ্ধে সুশান্তকে পরামর্শ ছাড়াই মানসিক ওষুধ দেওয়ার অভিযোগে এবং জাল প্রেসক্রিপশন ব্যবহার করার অভিযোগে দায়ের করেছিলেন।কিন্তু সেই ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন, কোনও মামলায় কোনও ষড়যন্ত্রের প্রমাণ নেই।


এই বিভাগের আরো খবর