মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৯:০৭ পূর্বাহ্ন

রাজের জন্য নিজেই রান্না করলেন পরীমণি

বিনোদন ডেস্ক :
আপডেট : শুক্রবার, ৩১ মে, ২০২৪

ঢাকাই সিনেমার পরিচিত নাম পরীমণি ও শরিফুল রাজ। একসঙ্গে সিনেমা করতে গিয়ে প্রেম পরে বিয়ে ও বিচ্ছেদ। তাদের একমাত্র সন্তান পুণ্য বেড়ে উঠছে পরীর কাছেই। বিচ্ছেদের পর থেকে তাদের দুজনের মুখ দেখা দেখিও বন্ধ ছিল। এত দিনে সন্তানকেও দেখার সুযোগ হয়নি রাজের। এই সময়ে রাজ চুপচাপ থাকলেও অনেকবারই ব্যক্তিজীবন নিয়ে কথা বলেছেন পরী।

ছেলের প্রতি দায়িত্ব পালন না করার অভিযোগ তুলে বেশ কয়েকবার দেশ-বিদেশের গণমাধ্যমে রাজের সমালোচনা করেছেন। তবে হঠাৎ করে তাদের দুজনকে ঘিরে দৃশ্যপট যেন পাল্টাচ্ছে, এমন খবরই পাওয়া যাচ্ছে। চলচ্চিত্র পাড়ার গুঞ্জন উঠেছে মাসখানেক হলো রাজ নাকি পরীর বাসায় যাতায়াত করছেন। এর মধ্যে কয়েকটি অনুষ্ঠানেও দুজনের দেখা হয়েছে। সন্তানকে দেখার জন্য এরই মধ্যে বেশ কয়েকবার পরীমণির বাসায় গিয়েছেন রাজ।

নিজের বাসায় রাজের যাওয়ার বিষয়টি স্বীকার করেছেন পরীমণি বলেন, ‘অন্য একটি বিষয়ের জন্য রাজ বাসায় এসেছিল। বিচ্ছেদ হওয়ার পর আমার সঙ্গে দেখা হয়নি। আমি দেখা করতেও চাইনি। বাসায়ও আসা মানা ছিল তার। কিন্তু হঠাৎ করেই কিছুদিন আগে আমার বাসায় এসেছিল। সেই সময় বাসা থেকে যাওয়ার আগে তার কিছু গুরুত্বপূর্ণ কাগজপত্র আমার বাসায় রয়ে গিয়েছিল। কয়েকজনকে সঙ্গে নিয়ে বাসায় এসেছিল। কাগজপত্রগুলো আমি যত্ন করেই রেখে দিয়েছিলাম। এসে নিয়ে গিয়েছে। অনেকক্ষণই ছিল। এলে তো আর বের করে দিতে পারি না।’

ছেলের সঙ্গে দেখা হয়েছে কি না- জানতে চাইলে পরী বলেন, ‘হ্যাঁ, দেখা তো হবেই। তারও তো সন্তান পুণ্য। আমি রান্না করেছিলাম। সবাই মিলে একসঙ্গে খাওয়াদাওয়া করেছি। এই আরকি। তাহলে দুজনের মধ্যে সম্পর্ক কেমন যাচ্ছে জানতে চাইলে পরীমণি বলেন, এই শহরে অনেকেরই তো বিচ্ছেদ হয়েছে, হয়। সন্তানকে ঘিরে কি বিচ্ছেদ বাবা-মায়ের দেখা-সাক্ষাৎ হয় না? কথা হয় না? কিন্তু রাজের বিষয়টি ভিন্ন। ও বাচ্চাকে সময় দেয়নি। সন্তানের ভরণপোষণের দায়িত্ব নেয়নি। শখ করেও কোনো দিন সন্তানকে খেলনা পর্যন্ত কিনে দিতে দেখলাম না। ঠিকমতো খবরই তো রাখেনি। আমার মনে হয়, সন্তানের মর্মই ও বোঝে না।’

রাজ নিয়ে পরী বলেন,‘কয়েক দিন তো দেখলাম। রাজ পুণ্যকে কোলে নিতে চাইলে ওভাবে রাজকে বাবা হিসেবে চিনতে পারে না এখন। অথচ আগে রাজ ছাড়া পুণ্য কিছুই বুঝত না। এটি রাজের জন্য নির্মম। সব কথার শেষ কথা, রাজের সাফল্যেও আমার যায় আসে না, ব্যর্থতাতেও নয়। সে তো আমার জীবনে অতীত। সে এখন আমার কাছে ঘৃণার পাত্র।

গিয়াসউদ্দিন সেলিম পরিচালিত ‘গুনিন’ ওয়েবফিল্মের সেটে প্রেমে পরেন পরীমনি ও শরিফুল রাজ। ২০২১ সালের ১৭ অক্টোবর বিয়ে করেন তারা। পরের বছর তাদের ঘর আলো করে আসে ছেলে পুণ্য। বিয়ের দুই বছর পর বিচ্ছেদ হয় রাজ ও পরীর।


এই বিভাগের আরো খবর