অস্কার দৌড় থেকে ছিটকে গিয়েছে ভারত থেকে নির্বাচিত ছবি ‘লাপতা লেডিজ়’। তবে অস্কারে ভারতীয় দর্শকের জন্য সুখবর, ব্রিটেন থেকে হিন্দি ছবি ‘সন্তোষ’ ৯৭তম অ্যাকাডেমি পুরস্কারের সেরা বিদেশি ছবির বিভাগে মনোনীত হয়েছে। খবর প্রকাশ্যে আসার পরেই সমাজমাধ্যমে তাঁর উচ্ছ্বাস প্রকাশ করেছিলেন অভিনেত্রী সাহানা গোস্বামী। এ বার প্রতিক্রিয়া জানালেন তিনি।


অস্কারে বিদেশি ভাষার ছবির বিভাগে আপাতত ১৫টি ছবি নির্বাচিত হয়েছে। অর্থাৎ বাকি ১৪টি ছবির সঙ্গে প্রতিযোগিতা সাহানাদের। অভিনেত্রী বলেন, ‘‘আমরা যদি এর পরেও এগোতে পারি, তা হলে খুবই খুশি হব। আর আমরা না পারলেও কোনও সমস্যা নেই।’’ কিন্তু ছবিটি যে চূড়ান্ত পর্বে জায়গা করে নিতে পারে, সে বিষয়ে আশাবাদী সাহানা।

উল্লেখ্য,চলতি বছরে কান চলচ্চিত্র উৎসবেও ছবিটি প্রদর্শিত হয় এবং সমালোচকদের প্রশংসা আদায় করে নেয়। ভারতের প্রত্যন্ত অঞ্চলের এক বিধবা মহিলার স্বামীর পুলিশের চাকরিতে যোগদান করার পথের যাত্রাইছবিটির প্রেক্ষাপট।
