
বিষয়টি নিয়ে একাধিকবার গণমাধ্যমে কথাও বলেছেন মিষ্টি জান্নাত; তবে শাকিবকে নিয়ে সেভাবে কিছু স্পষ্ট করেননি নায়িকা।খানিকটা রহস্য রেখে নায়িকা বলেছিলেন, শাকিবের সঙ্গে তার কিছু একটা হলেও হতে পারে; সময়ই বলে দেবে সব।এবার ফের দুজনকে নিয়ে আলোচনার সৃষ্টি হয়েছে। যার উৎপত্তি একটি ফেসবুক পোস্টকে ঘিরে। গতকাল রবিবার রাতে মিষ্টি জান্নাত তার ফেসবুকে শাকিবের সঙ্গে কয়েকটি ছবি পোস্ট করেছেন। যেখানে দেখা গেছে, কোনো একটি ফ্লাইটে একসঙ্গে কোথাও যাচ্ছেন তারা। ছবিগুলো দেখে আলোচনা হতো না, কারণ সহকর্মী হিসেবে একসঙ্গে যেতেই পারেন তারা।
তবে এবার আলোচনা শুরু ক্যাপশন নিয়ে। কারণ সেখানে তিনটি ভালোবাসার ইমোজি ও দুইবার ইংরেজিতে ‘লাভ’ লেখা রয়েছে। এরপর থেকেই শুরু আলোচনা।তিনটি লাভ সাইনের কারণে অনেকেই মনে করছেন শাকিবের জীবনে তৃতীয়জনের আত্মপ্রকাশ ঘটেছে। কেউ তো মন্তব্য করেই বসেছেন,‘শাকিবের তিন নম্বর বউ!’ আবার অনেকেই জানিয়েছেন শুভ কামনাও।