
সিনেমাটির প্রচারণায় এসে ঢালিউডের শীর্ষ নায়ক শাকিব খানকে নিয়ে নিজের ভালো লাগার কথা অকপটে স্বীকার করলেন সুস্মিতা। এক সাক্ষাৎকারে তিনি শাকিবের ভূয়সী প্রশংসা করেন এবং তার সঙ্গে স্ক্রিন শেয়ার করার প্রবল আগ্রহ প্রকাশ করেন। সাক্ষাৎকারে সুস্মিতা চ্যাটার্জি বলেন, ‘শাকিব খানের সাথে কে না কাজ করতে চায়? আমিও কাজ করতে চাই।’
বর্তমানে ‘রাক্ষস’ সিনেমার সাফল্যে উচ্ছ্বসিত সুস্মিতা। সিয়ামের সঙ্গে তার কাজ দর্শকরা সাদরে গ্রহণ করেছেন। তবে শাকিব খানকে নিয়ে তার এই মন্তব্য ঢালিউড পাড়ায় নতুন আলোচনার জন্ম দিয়েছে। ভক্তরা এখন দেখার অপেক্ষায়, সত্যিই কি কিং খানের বিপরীতে ভবিষ্যতে দেখা যাবে ওপার বাংলার এই অভিনেত্রীকে?