রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৩:৩৮ অপরাহ্ন

সব বয়সীরা দেখতে পারবেন তমা-নিশোর সিনেমা

বিনোদন ডেস্ক
আপডেট : সোমবার, ২৪ মার্চ, ২০২৫

আফরান নিশো ও তমা মির্জা জুটির ‘দাগি’ সিনেমাটি সেন্সর ছাড়পত্র পেয়েছে। ছবিটি ইউ গ্রেডে (ইউনিভার্সাল গ্রেড) মুক্তির অনুমতি পেল। যার ফলে সব বয়সীরাই দেখতে পারবেন সিনেমাটি। ছবিটির প্রযোজনা প্রতিষ্ঠান এই তথ্য নিশ্চিত করেছে।সেন্সর সার্টিফিকেট হাতে পেয়ে সিনেমার প্রযোজক এসভিএফ আলফা আই এন্টারটেইনমেন্ট লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর (এমডি) শাহরিয়ার শাকিল বলেন, ‌‘ঈদে সবাই মিলে যেন সিনেমা উপভোগ করতে পারেন, তেমন সিনেমাই আমরা করতে চেয়েছি এবং সেটি করতে পেরেছি বলে মনে হয়। কারণ সেন্সর সার্টিফিকেশন বোর্ড ’দাগি’ সিনেমাকে ’ইউ গ্রেড’ দিয়েছে।’

সব বয়সীরা দেখতে পারবেন তমা-নিশোর সিনেমা

সৈয়দপুর, রাজশাহী, ঢাকায় হয়েছে ‘দাগি’ সিনেমার শুটিং। সিনেমায় অভিনয় করেছেন তমা মির্জা, সুনেরাহ বিনতে কামাল, শহীদুজ্জামান সেলিম, গাজী রাকায়েত, মিলি বাশার, রাশেদ মামুন অপুসহ অনেকে। ‘দাগি’ সিনেমার গল্প, চিত্রনাট্য, সংলাপ লিখেছেন নির্মাতা শিহাব শাহীন।


এই বিভাগের আরো খবর