৬০-এ পা দিয়েও আইবুড়ো সলমন খান। কবে বিয়ে করবেন সলমন, বছরের পর বছর এই প্রশ্ন করেও উত্তর পাননি ছবিশিকারিরা। এখন অবশ্য এই প্রশ্নটা করা তাঁরাও বন্ধ করে দিয়েছেন। অভিনেতার সঙ্গে নাম জড়িয়েছে বি-টাউনের বহু অভিনেত্রীর। কিন্তু ছাঁদনাতলায় তিনি কবে যাবেন, তা এখনও কেউ জানেন না। বলিউডে সঙ্গীতা বিজলানি, ঐশ্বর্যা রাই বচ্চন থেকে ক্যাটরিনা কইফের সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন সলমন। কিন্তু কোনও সম্পর্কই স্থায়ী হয়নি ভাইজানের। ছেলের বিয়ে না হওয়ার পিছনে বাবা সেলিম খান টেনে আনলেন সলমনের মা সালমা খানকে।
সলমনের সঙ্গে ঐশ্বর্যার প্রেম তাঁর জীবনের অন্যতম চর্চিত অধ্যায়। তাঁদের প্রেমের থেকে বেশি প্রচারের আলোয় আসে তাঁদের বিচ্ছেদ পর্ব। তবে, এই ঘটনা প্রকাশ্যে আসতেই নেটাগরিকদের একাংশের ধারণা, ওই অভিনেত্রী ঐশ্বর্যা। বলিপাড়ার গুঞ্জন বলছে, শাহরুখের বাড়িতে নাকি এক বার মাকে নিয়ে গিয়েছিলেন ঐশ্বর্যা। যদিও এর সত্যতা নিয়ে সন্দিহান অনেকেই। এরই মাঝে অভিষেকের সঙ্গে সংসারী হয়েছেন ঐশ্বর্যা। একই রকম ভাবে ভিকির সঙ্গে ঘর বেঁধেছেন ক্যাটরিনা। এ দিকে রোমানিয়ান শিল্পী ইউলিয়া ভন্তুরের সঙ্গে সম্পর্কের গুঞ্জন শোনা যায়। তবে তিনি সেখানে থিতু হবেন কি না! সেটা অজানা।