শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৭:১১ পূর্বাহ্ন

সামান্থার রেকর্ড

বিনোদন ডেস্ক
আপডেট : রবিবার, ১২ জুলাই, ২০২৬

ভারতের তেলুগু সিনেমার জনপ্রিয় মুখ সামান্থা রুথ প্রভু। বলিউডেও কাজ করেছেন বটে। তবে তার ক্যারিয়ারের সিংভাগই তেলুগুতে। আর সেখানেই রেকর্ড গড়লেন অভিনেত্রী। তার ‘মা ইন্তি বাঙ্গারাম’ প্রথম নারীপ্রধান তেলুগু ছবি হিসেবে ১০০ কোটি রুপি আয়ের রেকর্ড গড়েছে।আজ ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্টের মাধ্যমে খবরটি শেয়ার করেছেন অভিনেত্রী। সেই সঙ্গে দিয়েছেন আবেগঘন বার্তা।

নারীপ্রধান গল্পের ছবি উপমহাদেশে খুব কমই সফল হয়। সে যাত্রায় নতুন মাইলফলক অর্জন করলেন সামান্থা। তার ভাষ্য, “সত্যিকারের পরিবর্তন তখনই আসে, যখন কেউ ঝুঁকি নিতে প্রস্তুত থাকে। আরমার প্রত্যাশা, এই ছবির সাফল্য ধীরে ধীরে নারীপ্রধান সিনেমা নিয়ে প্রচলিত দৃষ্টিভঙ্গি বদলে দেবে। ভবিষ্যতে যখন কোনো প্রদর্শকের কাছে নায়িকাকেন্দ্রিক সিনেমার সম্ভাবনা সম্পর্কে জানতে চাওয়া হবে, তখন যেন উত্তরটা সরাসরি ‘না’ না হয়ে আশাবাদী কিছু হয়।”


এই বিভাগের আরো খবর