মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৮:৪৭ পূর্বাহ্ন

সেই দৃশ্য দেখে শরীর কেঁপে উঠেছিল : জাহ্নবী

বিনোদন ডেস্ক :
আপডেট : রবিবার, ৫ এপ্রিল, ২০২৬

সামাজিক যোগাযোগ মাধ্যমে তারকাদের ব্যক্তিগত মুহূর্তের ছবি বা ভিডিও বিকৃত করার ঘটনা নতুন নয়। বর্তমান সময়ে এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তার অপব্যবহারে তৈরি ‘ডিপফেক’ কন্টেন্ট তারকাদের জন্য বড় দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। তবে বলিউড অভিনেত্রী জাহ্নবী কাপুরের ক্ষেত্রে এই তিক্ত অভিজ্ঞতা শুরু হয়েছিল অনেক আগেই। 

স্মৃতিচারণ করে জাহ্নবী বলেন,  ‘ওটা আমার ডিপফেক ছিল কি না, এখনও জানি না। তবে এটুকু বুঝেছিলাম খুব খারাপ কিছু একটা হতে চলেছে। নিজের ছবি দেখেছিলাম পর্ন সাইটে। একজন স্কুলের ছাত্রী হিসেবে এটা মেনে নেওয়া কঠিন। সেই দৃশ্য দেখে শরীর কেঁপে উঠেছিল।’

অভিনেত্রীর ভাষ্যমতে, ‘ওই একটি ঘটনা আমার চারপাশের সবকিছু ওলটপালট করে দিয়েছিল। তখন মনে হয়েছিল, সোশ্যাল মিডিয়ায় থাকাটাই যেন এক অভিশাপ। আমি বোধহয় তারই মাশুল দিচ্ছিলাম।’বর্তমান সময়ে এআই দিয়ে তৈরি ছবি বা ভিডিও নিয়েও নিজের উদ্বেগের কথা জানিয়ে তিনি বলেন, ‘আমি এখনো পুরোপুরি নিশ্চিন্ত হতে পারি না। এআই দিয়ে মাঝেমধ্যেই নানা ধরনের ছবি তৈরি করা হয়। এমন সব পোশাক আমাকে পরানো হয় যা আমি বাস্তবে কখনো দেখিইনি। মূলত ওই ছবিগুলো ব্যবহার করেই নেতিবাচক কিছু প্রতিস্থাপন করা হয়।’


এই বিভাগের আরো খবর