মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৯:০৮ পূর্বাহ্ন

সেনা হিসেবেই মণ্ডীকে রক্ষা করবো : কঙ্গনার

বিনোদন ডেস্ক :
আপডেট : শনিবার, ৮ জুন, ২০২৪

মণ্ডীর মেয়ে কঙ্গনা রানাউত। নির্বাচনী লড়াইয়ে সেই জন্মভূমিতেই জয়ী হয়েছেন অভিনেত্রী। এবার তাঁর একমাত্র লক্ষ্য হিমাচলপ্রদেশের মণ্ডীকে আরও উন্নত করে তোলা। জয় লাভের পরে দলীয় কর্মীদের ধন্যবাদ জানিয়েছেন তিনি। আর ধন্যবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং দলীয় নেতা জয়রাম ঠাকুরজিকে। রাজনীতির ময়দানে কঙ্গনা নতুন, তাই ভয়ও ছিল। তবে এবার তিনি মণ্ডীর সকল সাধারণ মানুষের কাছ থেকে নির্দ্বিধায় আশীর্বাদ চেয়ে নিয়েছেন আগামী কাজের জন্য। তিনি জানিয়েছেন, “মণ্ডীর সেনা হিসেবেই মণ্ডীকে রক্ষা করব এবং এগিয়ে নিয়ে যাব।”


এই বিভাগের আরো খবর