এক দিকে বাড়ছে ‘পুষ্পা ২: দ্য রুল’ এর বক্স অফিস সংগ্রহ। পাল্লা দিয়ে বাড়ছে ছবির নায়ক অল্লু অর্জুনকে ঘিরে বিতর্ক, বিক্ষোভ। পরিস্থিতি এমনই যে এখন দক্ষিণী অভিনেতার সঙ্গে জড়িয়ে গিয়েছে রাজনৈতিক বিতণ্ডাও। রবিবার অল্লুর হায়দরাবাদের জুবিলি হাউসের বাড়িতে বিক্ষোভ দেখানোর সময় এক দল মানুষ পাথর ছুড়েছেন বলে অভিযোগ।
তেলঙ্গানায় ক্ষমতাসীন কংগ্রেস ছবির প্রিমিয়ারে পদপিষ্ট হওয়ার ঘটনার নিন্দা করেছে আগেই। বিধানসভাতেই অল্লুকে কটাক্ষ করেন সে রাজ্যের মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি। এ দিকে বিজেপি ও বিআরএস অল্লুর পাশে দাঁড়িয়েছে বলে জানা গিয়েছে।