
তারকা দম্পতির ঘনিষ্ঠ সূত্র জানাচ্ছে, যেকোনো মুহূর্তেই মিলতে পারে এই সুখবর। তবে পরিণীতি কিংবা রাঘবের পক্ষ থেকে এখনও এই বিষয়ে আনুষ্ঠানিক কোনো বিবৃতি প্রকাশ করা হয়নি।চলতি বছরের আগস্ট মাসে পরিণীতি এবং তার স্বামী রাঘব চাড্ডা সামাজিক যোগাযোগ মাধ্যমে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছিলেন যে, তাদের কোল আলো করে আসছে প্রথম সন্তান।

হাসপাতালে ভর্তির খবরের মাঝেও গত শনিবার ধনতেরস উপলক্ষে নিজের আলোয় মোড়া বাড়ির বাগানের একটি ছবি ইনস্টাগ্রাম স্টোরিতে ভাগ করে নেন হবু মা পরিণীতি চোপড়া। আপাতত নতুন অতিথি আসার অপেক্ষায় প্রহর গুনছেন তারকা দম্পতি ও তাদের অনুরাগীরা।