রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০২:৫৭ পূর্বাহ্ন

১৩ বছর বয়সেই মায়ের সৌন্দর্যকে টেক্কা দিচ্ছেন আরাধ্যা

বিনোদন ডেস্ক :
আপডেট : শনিবার, ৭ ডিসেম্বর, ২০২৪

সদ্য ১৩ বছর বয়সে পা রেখেছে অভিষেক বচ্চন ও ঐশ্বরিয়া রাইয়ের সন্তান আরাধ্যা। গত কয়েক মাস ধরে সমানে চর্চা চলেছে তার বাবা-মায়ের সম্পর্ক নিয়ে। বচ্চন পরিবারের ভাঙন ও তার চুলচেরা বিশ্লেষণে ডুবে রয়েছে গোটা ভারতের শোবিজাঙ্গন। সত্যিই কি অভিষেক আর ঐশ্বরিয়ার সম্পর্কে দূরত্ব বেড়েছে? সন্দেহ ঘনিয়েছে আরও একবার। তারই মধ্যে অনুরাগীদের নজর কেড়েছে কিশোরী আরাধ্যা।এমনিতেই মায়ের সঙ্গে তার সখ্য নিয়ে আলোচনা কম নয়। ছোটবেলা থেকেই মেয়েকে নিজের সঙ্গে সর্বত্র নিয়ে যান প্রাক্তন বিশ্বসুন্দরী। যেদিন থেকে বচ্চন-বাড়ি ছেড়েছেন ঐশ্বরিয়া, আলোচনা শুরু হয়েছে তার দাম্পত্য জীবনের টানাপড়নে নিয়ে, সেদিন থেকে আরাধ্যা যেন তার নিত্যসঙ্গী। ১৩ বছর বয়সেই মায়ের সৌন্দর্যকে টেক্কা দিচ্ছেন আরাধ্যা


এই বিভাগের আরো খবর