প্রধান উপদেষ্টা এবং একনেক চেয়ারপারসন ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে আজ সোমবার (৭ অক্টোবর) প্রধান উপদেষ্টার কার্যালয়, তেজগাঁওয়ে অনুষ্ঠিত একনেক সভায় এ অনুমোদন দেওয়া হয়। পরে বিকালে শেরেবাংলানগর এনইসি সম্মেলন কেন্দ্রে সংবাদ সম্মেলনের মাধ্যমে পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদউদ্দীন মাহমুদ এ বিষয়ে বিস্তারিত জানান।
অনুমোদিত প্রকল্পগুলো হলো––সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের ‘সাসেক সড়ক সংযোগ প্রকল্প-২: এলেঙ্গা-হাটিকুমরুল-রংপুর মহাসড়ক চার লেনে উন্নীতকরণ (দ্বিতীয় সংশোধিত)’ প্রকল্প; স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের ‘রিজিলিয়েন্ট আরবান অ্যান্ড টেরিটরিয়াল ডেভেলপমেন্ট প্রজেক্ট (আরইউটিডিপি)’ প্রকল্প; রেলপথ মন্ত্রণালয়ের ‘কালুরঘাটে কর্ণফুলী নদীর ওপর একটি রেল-কাম-রোড সেতু নির্মাণ’ প্রকল্প এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের ‘মাতারবাড়ী পোর্ট ডেভেলপমেন্ট (দ্বিতীয় সংশোধিত)’ প্রকল্প।
এছাড়া, ব্যয় বৃদ্ধি ছাড়া ৭টি প্রকল্পের মেয়াদ বৃদ্ধির প্রস্তাবে অনুমোদন দেওয়া হয়।







