সোমবার, ২২ জুন ২০২৬, ১০:৪৯ পূর্বাহ্ন

২৫ বছরের বড় পুরুষের সঙ্গে সংসারে আদৌ কি সুখী শূরা খান ?

বিনোদন ডেস্ক
আপডেট : সোমবার, ১৫ জুন, ২০২৬

মলাইকা অরোরার সঙ্গে ১৯ বছরের সংসার ভাঙার পর প্রেম হয়েছে আরবাজ় খানের। প্রেমিকা ছিলেন বিদেশি মডেল। পাঁচ বছর সম্পর্কে থাকার পর সেই প্রেম ভাঙে আরবাজ়ের। আবার প্রেমে পড়েন বলি অভিনেতা। পরে ২৫ বছরের ছোট প্রেমিকা সুরাহ্ খানকে বিয়ে করেন নায়ক। মাত্র তিন মাসের প্রেমে বিয়ে। সেই বিয়ের প্রায় দু’বছর পর ৫৮ বছর বয়সে আবার পিতৃসুখ পান। কন্যাসন্তানের বাবা হয়েছেন। কিন্তু এতটা বয়সের পার্থক্য। ষাটোর্ধ্ব আরবাজ়ের সঙ্গে কি খুশি সুরাহ্?

২০২৩ সালের ২৪ ডিসেম্বর ঘনিষ্ঠ আত্মীয়স্বজন ও পরিবারের উপস্থিতিতে দ্বিতীয় বিয়ে সেরেছিলেন আরবাজ়। অভিনেত্রী না হলেও সুরার সঙ্গে রয়েছে বলিউডের যোগসূত্র। রবিনা টন্ডন-সহ বলিউডের পরিচিত নায়িকাদের রূপটানশিল্পী সুরাহ্। এমনকি, রবিনার মাধ্যমেই সুরাহ্-র সঙ্গে আলাপ হয়েছিল আরবাজ়ের। বলিপাড়া সূত্রে খবর, সুরাহ্-র সঙ্গে গোড়ার দিকে পেশাগত সম্পর্ক ছিল আরবাজ়ের। শুধুমাত্র রবিনার মেকআপ সংক্রান্ত কোনও আলোচনা করতেই সুরাহ্-র সঙ্গে কথা হত আরবাজ়ের। সেট থেকে আলাপ হলেও ধীরে ধীরে তাঁদের মধ্যে বন্ধুত্ব দানা বাঁধতে থাকে। কানাঘুষো শোনা যায়, শুটিংয়ের পর মাঝেমধ্যেই কোনও রেস্তরাঁয় খেতে যেতেন আরবাজ় এবং সুরাহ্। একসঙ্গে সময়ও কাটাতেন তাঁরা। কিন্তু তা সব ছিল আড়ালে-আবডালে। এক দিন ছেলে আরহান ও গোটা পরিবারের সামনে সুরাকে বিয়ে প্রস্তাব দেন অভিনেতা। সম্মতি দেন সুরাহ্।


এই বিভাগের আরো খবর