রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ১২:২২ অপরাহ্ন

৭ দিনে কত আয় করল রাশমিকা-আয়ুষ্মানের ছবি?

বিনোদন নিউজ ডেস্ক
আপডেট : মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫

দক্ষিণী অভিনেতা আয়ুষ্মান খুরানা ও অভিনেত্রী রাশমিকা মান্দনা অভিনীত বহুল প্রতীক্ষিত ছবি ‘থামা’ মুক্তির পর বক্স অফিসে এক সপ্তাহ হয়েছে। আর এই এক সপ্তাহে ছবিটি শুধু বক্স অফিসেই নয়, ম্যাডক হরর কমেডি ইউনিভার্স এর সম্মিলিত আয়ের ক্ষেত্রেও এক নতুন রেকর্ড তৈরি করেছে। যদিও ভারতীয় বক্স অফিসে প্রথম দিনের মতো আর অন্যদিনগুলোতে সর্বোচ্চ আয় করতে পারেনি ‘থামা’। তবুও বিশ্বব্যাপী কালেকশনের নিরিখে ছবিটি ইতোমধ্যে ১০০ কোটির গণ্ডি পেরিয়ে এক বিশাল সাফল্য অর্জন করেছে।
৭ দিনে কত আয় করল রাশমিকা-আয়ুষ্মানের ছবি?


এই বিভাগের আরো খবর