বলিউডের অন্যতম বড় প্রযোজনা সংস্থা টি সিরিজ়-এর মালিক ভূষণ কুমার। প্রায় ১০ হাজার কোটি টাকার মালিক। তাঁর স্ত্রী দিব্যা খোলসা। একদা বলিউডের অসফল অভিনেত্রী। তবে ভূষণ কুমারকে বিয়ে করে রাতারাতি প্রচারের আলোয় চলে আসেন। বিয়ের পরে অভিনয় থেকে ধীরে ধীরে প্রযোজনায় পা রাখেন দিব্যা। মুম্বইয়ে একটি প্রতিষ্ঠান থেকে সিনেম্যাটোগ্রাফি নিয়ে তিনি কোর্স করেন। টি সিরিজ়ের হয়ে মিউজ়িক ভিডিয়ো পরিচালনা করতে থাকেন তিনি। প্রায় ২০টি মিউজ়িক ভিডিয়োর পরিচালনা করেছেন। তবে দিব্যা চর্চায় এসেছেন তাঁর রূপ ও বিলাসবহুল জীবনের কারণে। আচমকা প্রাসাদোপম বাড়ি ছেড়ে বস্তিতে উঠলেন কেন?

দিব্যা এক সাক্ষাৎকারে বলেছেন, ‘‘বস্তিতে থেকেছি টানা ২০ দিন, একটা নালার পাশে শুতাম। প্রথম প্রথম সেখানকার পরিবেশে একটা বাজে গন্ধ আছে, সেটা প্রথম প্রথম খুব নাকে লাগত। পরে অবশ্য অভ্যস্ত হয়ে যাই। সেখানে দেখেছি, মহিলারা একে অপরের মাথার উকুন বাছেন। আমার মাথাতেও উকুন হয়ে যায়।’’ এত কষ্ট করেছেন শুধুমাত্র একটি চরিত্রকে পর্দায় জীবন্ত করে তুলতে!