সমাজমাধ্যমে নানা ভঙ্গিমায় তাঁর নানা ছবি। দীপ্তিময় ত্বক। নির্মেদ শরীর। পেট থেকে কোমর— সবই যেন নিখুঁত। বাঙালি বলিউড অভিনেত্রী মৌনী রায়ের ফিটনেস নিয়ে তাই আলোচনা অনুরাগীমহলে। কী ভাবে এমন তন্বী কোমর পাওয়া যায়, তা নিয়ে চর্চা থাকে ভক্তদের।
মৌনী একটি সাক্ষাৎকারে জানিয়েছেন দিনভর তিনি কী কী খান। তবে ‘ব্রহ্মাস্ত্র’-এর অভিনেত্রীর কথায় তিনি সে ভাবে ডায়েট করেন না। তবে যখন তাঁর মনে হয় মেদ ঝরাতে হবে, তখন কিছু দিন কড়া ডায়েট করেন। বাদ দেন কার্বোহাইড্রেট-যুক্ত খাবার।
এত কিছু খেলে কি রোগা হওয়া যায়? প্রশ্ন করতেই পারেন কেউ কেউ। তারকাদের ফিটনেস প্রশিক্ষক বিনোদ চান্না অবশ্য তাঁর সমাজমাধ্যমের ভিডিয়োয়, দু’ঘণ্টা অন্তর খাবার খাওয়ার পরামর্শ দিয়েছেন। পুষ্টিবিদ বা ফিটনেস প্রশিক্ষকদের কথায়, ওজন ঝরানো বা বশে রাখার অর্থ খাওয়া বন্ধ করে দেওয়া নয়। বরং পুষ্টিকর খাবার শরীরের প্রয়োজন মতো খাওয়া।