বলিউড হোক বা তাঁর ঘরের দক্ষিণী বিনোদন দুনিয়া— রশ্মিকা মন্দানার ছবির নায়ক সব সময়ই একটু অন্য রকম। ‘পুষ্পা’ ছবিতে তাঁর স্বামী ‘পুষ্পা রাজ’ লাল চন্দন কাঠ পাচার করেন। ‘অ্যানিম্যাল’ ছবিতে রশ্মিকার নায়ক রণবীর কপূরের চরিত্রে জান্তব বৈশিষ্ট্য ফুটিয়ে তুলেছেন পরিচালক। আবার ‘ছাবা’ ছবিতে রশ্মিকার নায়ক ভিকি কৌশল হলেন বীর মারাঠা রাজা। মাত্র কয়েক বছরের মধ্যে দক্ষিণী ছবির পাশাপাশি বলিউডেও নিজের পায়ের তলার মাটি শক্ত করেছেন। ভিকি-অল্লু-রণবীর ছাড়াও রশ্মিকা কাজ করছেন সলমন খানের সঙ্গে। বলিউডের প্রথম সারির নায়কের সঙ্গে কাজ করছেন। তবে আচার ব্যবহারে রশ্মিকার মন জয় করলেন কোন নায়ক?