রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৩:৩৪ অপরাহ্ন

দুই যুগ পরে ক্যামেরার সামনে শাবনাজ

ডেস্ক নিউজ :
আপডেট : বুধবার, ১২ মার্চ, ২০২৫

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক ভাইরাল হয়, ‘চাচা, হেনা কোথায়?’-এই সংলাপটি। ১৯৯৬ সালের ২৬ জুলাই মুক্তি পাওয়া ‘প্রেমের সমাধি’ সিনেমায় সংলাপটি নতুন করে সবার মুখে মুখে ফিরতে থাকে। এই সিনেমার কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেন বাপ্পারাজ। আর হেনার চরিত্রে অভিনয় করেন শাবনাজ।

তবে শুধু সংলাপেই সীমাবদ্ধ নেই, এবারের ঈদের পোশাক থেকে শুরু করে গান কিংবা নাটক- সর্বত্র চলছে ‘হেনা’ ট্রেন্ড। এমনকি এই প্রথমবার ‘হেনা’ চরিত্রে অভিনয় করা শাবনাজ কথা বলবেন দেশের একটি টেলিভিশন চ্যানেলে।

১৯৯৩ সালে মুক্তি পাওয়া ‘লাভ’ সিনেমায় অভিনয় করতে গিয়ে গ্লাস ভেঙে হাত কেটে গিয়েছিল। সেই দাগ এখনো রয়ে গেছে। একই বছর একই পরিচালক সোহানুর রহমান সোহানের ‘কেয়ামত থেকে কেয়ামত’ সিনেমায় অভিনয়ের জন্য অগ্রীম পারিশ্রমিকও নিয়েছিলেন সে সময়ের সবচাইতে সফল জুটি শাবনাজ-নাঈম।

তবে বিশেষ একটি কারণে শেষ পর্যন্ত তারা সিদ্ধান্ত নেন, সিনেমাটিতে কাজ করবেন না। পরবর্তীতে মৌসুমী-সালমান শাহের চলচ্চিত্রে অভিষেক ঘটে এই সিনেমার মাধ্যমে। উল্লেখ্য, ১৯৯১ সালে ‘চাঁদনী’ সিনেমার মাধ্যমে নায়িকা হিসেবে রাজকীয় অভিষেক হয়েছিল শাবনাজের। প্রথম সিনেমার জন্য সে সময় ৫০ হাজার পারিশ্রমিক পেয়েছিলেন তিনি।

এরকম না বলা অনেক গল্পই জনপ্রিয় অভিনেত্রী শাবনাজ শেয়ার করেছেন ঈদের বিশেষ ‘রাঙা সকাল’ অনুষ্ঠানে।


এই বিভাগের আরো খবর