ভাজে আন্তর্জাতিক থিয়েটার সমালোচক সমিতির সদস্য ছিলেন এবং এর জাতীয় ও আন্তর্জাতিক সম্মেলনে গবেষণাপত্র উপস্থাপন করেছিলেন। ভারতের জাতীয় পুরস্কারপ্রাপ্ত ছবি ‘শ্যামচি আই’ সিনেমায় তরুণ ‘শ্যাম’ চরিত্রে অভিনয় করে সমালোচকদের কাছ থেকে প্রশংসা কুড়িয়েছিলেন অভিনেতা।বলিউড ছাড়াও মারাঠি ছবিতে কাজ করেছিলেন মাধব ওয়াজে। তার পরিচালিত ‘হ্যামলেট’ পরবর্তী সময় পরশুরাম দেশপাণ্ডে মারাঠি ভাষায় অনুবাদ করেছিলেন। বিগত কয়েক বছরের ‘ডিয়ার জিন্দেগি’, ‘থ্রি ইডিয়টস’ সহ বেশ কয়েকটি হিট বলিউড ছবিতে অভিনয় করেছিলেন এই অভিনেতা।